সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

রাজধানীতে কলেজছাত্রীর আত্মহত্যা

 

রাজধানীর উত্তর বাড্ডায় পায়েল আজাদ (১৭) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আজাদ হোসেন জানান, বারিধারা সাউথ পয়েন্ট কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিল। দুপুরের দিকে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সে শান্ত প্রকৃতির ছিল। একা খাকতে পছন্দ করতো। কী কারণে ফাঁসি দিয়েছে আমরা কিছু বলতে পারব না।

তাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার উত্তর মির্জা নগর গ্রামে। বর্তমানে উত্তর বাড্ডার চ-৩৭ নং বাসায় পরিবার সঙ্গে থাকতেন। দুই বোনের মধ্যে সে ছোট।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

মাফিয়া’ ওয়েব সিরিজে জুটি বাঁধলেন রাহা তানহা ও মিলন


Add caption

মাফিয়া’ ওয়েব সিরিজে অভিনয় করবেন এ প্রজন্মের চিত্রনায়িকা ও জনপ্রিয় মডেল রাহা তানহা খান। মাফিয়া ওয়েব সিরিজে জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের বিপরীতে দেখা যাবে মডেল রাহা তানহা খানকে।

রাহা তানহা বলেন যে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে ‘মাফিয়া’ওয়েব সিরিজের শুটিং-এ অংশ নেবেন রাহা তানহা খান। সেখানে টানা ১০ দিন শুটিং করবেন তিনি।
করোনাকালের বিরতি শেষে এই ওয়েব সিরিজের মাধ্যমেই শুটিংয়ে ফিরছেন রাহা তানহা খান।

রাহা তানহা খান ওয়েব সিরিজ প্রসঙ্গে বলেন, এই ওয়েব সিরিজের গল্পে আমার চরিত্রটি একজন সিনেমার হিরোইন থাকবো। সুন্দর একটি চরিত্রও গল্পে মিলন ভাই থাকবেন একজন মাফিয়া। ঘটনাচক্রে তার সঙ্গে আমার একসমায় দেখাহবে এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠবে। এই নিয়েই একের পর এক নানা ঘটনা ঘটতে থাকে।

তিনি জানান, আগামী ৪ অক্টোবর থেকে ‘ওস্তাদ’ ছবির শুটিং শুরু হবার কথা রয়েছে। ছবিটির কিছু কাজ বাকি ছিলো। সেগুলো শেষ করা হবে।

এই ওয়েব সিরিজের পরিচালনা করছেন শাহীন সুমন নিজের গল্পে ‘মাফিয়া’ এবং চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

বুধবার, ৫ আগস্ট, ২০২০

বৈরুতে বিস্ফোরণে বাংলাদেশি নিহত বেড়ে ৪, আহত ৯৯

বৈরুতে বিস্ফোরণে বাংলাদেশি নিহত বেড়ে ৪, আহত ৯৯

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত চার বাংলাদেশি নিহত এবং ৯৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২১ জন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য।

বুধবার (৫ আগস্ট) রাতে এ তথ্য জানান লেবাননে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন।

জানা গেছে, নিহত চারজনই প্রবাসী বাংলাদেশি। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান রনি (২৫) ও মো. রাসেল (২২), মাদারীপুরের মিজানুর রহমান এবং কুমিল্লার রেজাউল।

আবদুল্লাহ আল মামুন জানান, আহতদের মধ্যে বর্তমানে হাসপাতালে আছেন ৮-১০ জনের মতো। বাকিদের বেশিরভাগই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

তিনি বলেন, আহত ২১ জন নৌবাহিনীর সদস্যের মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আবদুল্লাহ আল মামুন আরও জানান, বিস্ফোরণ স্থলের ৪ থেকে ৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত হলেও বাংলাদেশ দূতাবাসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে বৈরুতের ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন চার হাজারের বেশি। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা থাকায় হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বৈরুত বিস্ফোরণের ব্যাপারে এ তথ্য দিয়েছেন লেবাননের রেড ক্রসের প্রধান জর্জ কিত্তানেহ।

জাতির পিতার প্রতিকৃতিতে লেজিসলেটিভ সচিবের শ্রদ্ধা

জাতির পিতার প্রতিকৃতিতে লেজিসলেটিভ সচিবের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব (ড্রাফটিং) মো. মইনুল কবির।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবের দায়িত্ব পাওয়ার পর বুধবার (৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব হাফিজ আহমেদ চৌধুরী, ড. মোহাম্মদ মহিউদ্দীন, কাজী আরিফুজ্জামান, ড. মো. জাকেরুল আবেদীন, মো. রফিকুল হাসান ও মোহাম্মদ জাকির হোসেন ছাড়াও বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৮ জুলাই, ২০২০

ডিলিট হওয়া ফোন নাম্বার ফিরে পাবেন যেভাবে

ডিলিট হওয়া ফোন নাম্বার ফিরে পাবেন যেভাবে
প্রয়োজনীয় ফোন নাম্বার সংরক্ষণে গুগল কনট্যাক্ট বেশ জনপ্রিয়। স্মার্টফোনে জিমেইল লগইন করলেই গুগল কনট্যাক্ট থেকে ফোনবুকে চলে আসে সংরক্ষণ করা নাম্বারগুলো।
কোন কারণে গুগল কনট্যাক্ট থেকে যদি ফোন নাম্বার ডিলিট হয়ে যায় তাহলে তা আর ফিরে পাওয়ার উপায় ছিল না এতদিন। এবার সেই উপায় নিয়ে এলো গুগল কনট্যাক্ট।
এই ফিচারের সাহায্যে সহজেই ডিলিট হওয়া কন্ট্যাক্টস রিস্টোর করা যাবে।
গুগল কনট্যাক্টের এই ফিচার অনেকটা রিসাইকেল বিনের মতো। সে জন্য এর নাম দেওয়া হয়েছে ট্রাস। যা গুগল কনট্যাক্টে নতুন ট্যাব হিসেবে যুক্ত হচ্ছে।
যে সব ফোন নাম্বার ডিলিট হয়ে যাবে সেই সব নাম্বার ট্রাসে পাওয়া যাবে। নাম্বারটি অ্যাপ নাকি ওয়েবসাইট থেকে ডিলিট হয়েছিল তাও জানা যাবে এখানে।
ডিলিট হওয়া নাম্বার ৩০ দিনের মধ্যে রিকভার করা যাবে। যেখানে ব্যবহারকারীর কাছে দুটি অপশন থাকবে Delete Forever বা Recover। এর মধ্যে থেকে একটি বেছে নিতে হবে।
গুগল জানিয়েছে, এই ফিচার প্রথমে গুগল কনট্যাক্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। কিছুদিনের মধ্যে একটি জি-সুইট ব্যবহারকারী এবং ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টে পাওয়া যাবে।

জুলাইয়ের বর্ধিত বেতন অনুসারে শিক্ষকদের বোনাস

জুলাইয়ের বর্ধিত বেতন অনুসারে শিক্ষকদের বোনাস
আগামী ১ আগস্ট ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, এমন প্রত্যাশা থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব ভাতা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা যায়। আগামীকাল রোববার (১৯ জুলাই) এই প্রস্তাব পাঠানো হবে বলে জানা গেছে।
অধিদফতর বলছে, যেহেতু শিক্ষকদের জুলাই মাসে মূল বেতনের সঙ্গে ৫ শতাংশ প্রবৃদ্ধি যুক্ত হয়েছে, তাই জুন মাসের বেতন অনুসারে উৎসব ভাতা দেয়া হলে শিক্ষকরা কিছুটা কম টাকা পাবেন। প্রাথমিকভাবে জুলাই মাসকে হিসেবে ধরে অধিদফতরগুলো শিক্ষা মন্ত্রণালয়ে ঈদ উৎসবের টাকা ছাড়ের প্রস্তাব পাঠাবে।
তবে, কোনো কারণে যদি ৩১ জুলাই ঈদ উদযাপন হয় তাহলে শিক্ষকদের জুন মাসের বেতন অনুসারে উৎসব ভাতার টাকার পরিমাণ নির্ধারণ করা হবে। পরবর্তী মাসের এমপিওর সঙ্গে বাড়তি টাকা সমন্বয় করে দেয়া হবে।

এক সপ্তাহ পর উদ্ধার করা হলো অভিনেত্রীর মরদেহ

এক সপ্তাহ পর উদ্ধার করা হলো অভিনেত্রীর মরদেহ
অভিনেত্রী নায়া রিভেরা। হলিউডের জনপ্রিয় মুখ। ‘গ্লি’ সিনেমায় অভিনয়ের জন্যই সবচেয়ে বেশি দর্শকমহলে সমাদৃত হয়েছিলেন। চার বছরের ছেলের সঙ্গে বোটিং করতে গিয়ে হঠাৎ করেই নিখোঁজ হন সেই অভিনেত্রী।
জানা গেছে, গত বুধবার নায়া রিভেরা ও তার চার বছরের ছেলে ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কান্ট্রির লস প্যাডরেস জাতীয় উদ্যানের লেক পুরুতে বোটিং করতে গিয়েছিলেন। দুপুর একটা নাগাদ একটি বোট ভাড়া করেছিলেন তাঁরা। প্রায় তিন ঘণ্টা পরও সেই বোট ফিরে না আসায় সন্দেহ প্রকাশ করেন।
হারিয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর ক্যালিফোর্নিয়ার একটি লেক থেকে উদ্ধার করা হলো হলিউডডের অভিনেত্রী নয়া রেভারির মরদেহ। গতসপ্তাহে চার বছরের ছেলের সঙ্গে নৌকা নিয়ে ভ্রমণের সময় ডুবে যান তিনি।
পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্তে কোনও রকম আত্মহত্যার প্রমাণ বা কোনও খুনের প্রমাণও পাওয়া যায়নি। তাই মনে করা হচ্ছে, এটি দুর্ঘটনা হতে পারে।
ডেন্টাল রেকর্ড থেকে ময়নাতদন্ত ও পরিচয় নিশ্চিত করার জন্য মরদেহ দেহ পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ সূত্রে খবর, ওই লেকে কোনও নিখোঁজ ব্যক্তির খবরও গত কয়েকদিনে পাওয়া যায়নি।
রিভারার বর্তমান বয়স মাত্র ৩৩ বছর। লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমে প্রায় এক ঘন্টা গাড়ি চালানোর পর বিনোদনের জন্য নৌকা ভাড়া নিয়ে ছোট ছেলের সঙ্গে চড়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত মৃত্যু হয় তার।

যুক্তরাষ্ট্রে একদিনেই আক্রান্ত ৭৭ হাজারের বেশি

যুক্তরাষ্ট্রে একদিনেই আক্রান্ত ৭৭ হাজারের বেশিযুক্তরাষ্ট্রে ভয়াবহ বিপর্যয় তৈরি করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। দেশটিতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৭ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, একদিনেই নতুন করে আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৬৩৮। অপরদিকে ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ৯২৭ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৩৯ হাজার ১২৮ জন।
এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ৭০ হাজার ১২। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৪২ হাজার ৬৪ জন।
ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৭ লাখ ৪১ হাজার ২৩৩ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১৮ লাখ ৮৬ হাজার ৭১৫। অপরদিকে ১৬ হাজার ৬৬০ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।
এদিকে, আমেরিকায় মাস্ক বাধ্যতামূলকের সিদ্ধান্তে নিজের অবস্থানের কথা স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে, দেশজুড়ে সবাইকে মাস্ক পরার নির্দেশ দেবেন না তিনি। করোনাভাইরাসের বিস্তাররোধে বিশেষজ্ঞরা বার বার মাস্ক ব্যবহারের প্রতি জোর দিলেও এ বিষয়টিকে পাত্তাই দিচ্ছেন না ট্রাম্প।

সাবেক মন্ত্রী আবুল কাশেম মারা গেছেন

সাবেক মন্ত্রী আবুল কাশেম মারা গেছেন
মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার ও সাবেক যুব মন্ত্রী আবুল কাশেম (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাবেক এই মন্ত্রী আজ শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে বনানীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাযা আজ শনিবার বাদ আসর কুমিল্লা সদর উপজেলার পালপাড়া গ্রামে তার বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত আছিয়া-গণি গার্লস স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে কুমিল্লা সদর উপজেলার পালপারায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

এমপিওভুক্ত-জাতীয়করণ হবে বিজেএমসির শিক্ষাপ্রতিষ্ঠান

ক্রমাগত লোকসানের কারণে স্থায়ী শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অবসরে পাঠিয়ে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) পাটকলগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। কিন্তু পাটকলগুলোর অধীনে থাকা বিজেএমসির মাধ্যমিক বিদ্যালয়গুলো এমপিওভুক্ত ও প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বিজেএমসি থেকে এ তথ্য জানা গেছে।
প্রাথমিক ও মাধ্যমিক স্তর মিলিয়ে বিজেএমসির ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের সংখ্যা ১৩২ জন বলে বিজেএমসির একজন কর্মকর্তা জানিয়েছেন।
২৫টি সরকারি পাটকলের ২৪ হাজার ৮৮৬ জন শ্রমিককে  পরবর্তী সময়ে সরকারি বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে আধুনিকায়ন করে মিলগুলো ফের চালু করা হবে বলে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
পাটকলগুলোর অধীনে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কী হবে- জানতে চাইলে বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া জাগো নিউজকে বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে চিঠি দেয়া হয়েছে। প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরকারিকরণ হবে। অপরদিকে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে। শিক্ষকরাও এই দুটি মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে।’
বিজেএমসি চেয়ারম্যান মো. আব্দুর রউফ জাগো নিউজকে বলেন, ‘আমরা যেভাবে স্কুলগুলো চালিয়েছি সেভাবে তো পরে আর চালানো যাবে না। তাই মাধ্যমিক স্কুলগুলো এমপিওভুক্ত ও প্রাইমারি স্কুলগুলো জাতীয়করণ করা ছাড়া তো কোনো বিকল্প নেই।’

হলিউডের কিংবদন্তি কমেডিয়ান কার্ল রেইনার আর নেই

হলিউডের কিংবদন্তি কমেডিয়ান কার্ল রেইনার আর নেই
হলিউডের কিংবদন্তি কমেডি অভিনেতা,পরিচালক,প্রযোজক এবং লেখক কার্ল রেইনার মারা গেছেন। সোমবার রাতে লস অ্যাঞ্জেলসের অভিজাত এলাকা বেভারলি হিলসের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে রেইনারের বয়স হয়েছিল ৯৮ বছর।
জনপ্রিয় এ অভিনেতার সহকারী জুডি নাগি জানিয়েছেন, কার্ল রেইনার বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।
কার্লের ছেলে হলিউডের চলচ্চিত্র পরিচালক রব রেইনার এক টুইট বার্তায় বলেছেন, তার বাবা পথপ্রদর্শক ছিলেন। বাবার মৃত্যুতে তার হৃদয় ভেঙে গেছে।
jagonews24কার্ল রেইনারের স্ত্রী এস্টেল ২০০৮ সালে ৬৪ বছর বয়সে মারা যান।

উল্লেখ্য, প্রখ্যাত কমেডিয়ান কার্ল রেইনার হলিউডের জনপ্রিয় ‘দ্য ডিক ভ্যান ডাইক শো’ এবং ‘দ্য ২০০০ ইয়ার্স ওল্ডম্যান’-এর নির্মাতা ছিলেন। অভিনয় ও চিত্রপরিচালনার পাশাপাশি তিনি অংসখ্য বইও লিখেছেন। কার্ল রেইনার অ্যামি অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। তার মৃত্যুতে হলিউডসহ সারাবিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় অভিনেতার মৃত্যুতে মাসাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী।

রশিদ খানকে চিনতে লেগেছিল মাত্র ২০ মিনিট’

‘রশিদ খানকে চিনতে লেগেছিল মাত্র ২০ মিনিট’
সানরাইজার্স হায়দরাবাদের নেট সেশনে মাত্র ২০ মিনিট বোলিং করেই নিজের জাত চিনিয়ে ফেলেছিলেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। নেট সেশনের সেই ২০ মিনিটেই তার সম্পর্কে ধারণা পেয়ে যান হায়দরাবাদের তখনকার হেড কোচ টম মুডি।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আলাপে সেই স্মৃতিচারণ করেছেন মুডি। আইপিএলের ২০১৭ সালের আসর থেকে হায়দরাবাদেই খেলছেন বর্তমান সময়ের অন্যতম বোলার রশিদ খান। তাকে শুরু থেকেই দেখেছেন টম মুডি।

সেই অভিজ্ঞতা থেকে এ অসি কোচ বলেন, ‘আমি দলে একজন লেগস্পিনার চাইছিলাম। আমি জানি ম্যাচের যেকোন সময় চিত্রপট বদলে দিতে লেগস্পিনারদের ভূমিকা অনেক। আমি তাই হায়দরাবাদের এনালিস্টের সঙ্গে কথা বলে জিজ্ঞেস করলাম যে এখন কাকে নিলে ভালো হবে। অনেক অনেক ভিডিও দেখার পর রশিদ খানের বোলিং দেখলাম। আমি এনালিস্টকে বলে রাখলাম যে রশিদের ভিডিও আমাকে দিতে থাকে যেন। আমি ওর (রশিদ) বোলিং বোঝার চেষ্টা করছিলাম।’
মুডি আরও যোগ করেন, ‘আমি ওকে নিতে বলি দলে। হয়তো ভিডিওতে যেসব বোলিং দেখেছি, সেসবের প্রতিপক্ষ আইপিএলের মতো শক্তিশালি ছিল না, কিন্তু রশিদের ধারাবাহিকতা ছিল অসাধারণ। তাই আমি ভাবলাম যে, ওকে নিয়ে একটা জুয়া খেলাই যায়। শুধু একটাই চিন্তা ছিল যে এত বড় মঞ্চে ঘাবড়ে যায় কি না। কিন্তু আইপিএলে আসার পর যা হলো, তা তো রীতিমতো ইতিহাস।’
২০১৭ সালের আইপিএল শুরুর আগে রশিদ খানের সঙ্গে হায়দরাবাদের নেট সেশনের স্মৃতি মনে করে মুডি বলেছেন, ‘ওর প্রথম মৌসুমের আগে একদম প্রথম নেট সেশনে আমাদের মনে কিছু প্রশ্ন তো ছিলোই। হুট করে আইপিএলে সুযোগ পাওয়া ১৯ বছরের ছেলে কেমন কী করতে পারবে, এ বিষয়ে খানিক সংশয় ছিলোই সত্যি বলতে।’
‘এরপর নেট সেশনে ডেভিড ওয়ার্নারসহ বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়দের বিপক্ষে বোলিং করাই। মাত্র ২০ মিনিট দেখেই আমি চিনে ফেলেছিলাম, আমরা একটা খাটি রত্নই নিয়েছি। নেট সেশনেও যে জেতার ইচ্ছাটা দেখা গেছে, তাতেই বোঝা গেছে যেকোন পর্যায়ে খেলার যোগ্যতা আছে রশিদের। মাত্র ২০ মিনিটেই সব সংশয় দূর করে দিয়েছিল রশিদ।’

করোনাভাইরাসে মারা গেলেন আরও ৪১ জন

করোনাভাইরাসে মারা গেলেন আরও ৪১ জন
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট দুই হাজার ২৩৮ জন মারা গেলেন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৩৬০ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৭৫ হাজার ৪৯৪ জনে।
করোনাভাইরাস বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

তিনি নতুন যুক্ত একটিসহ মোট ৭৬টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৮৬২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। ১৫ হাজার ৬৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো নয় লাখ চার হাজার ৭৮৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৩৬০ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৭৫ হাজার ৪৯৪ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪১ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ২৩৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ৭০৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৮৪ হাজার ৫৪৪ জনে।
গত ২৪ ঘণ্টায় যে ৪১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ১২ জন। হাসপাতালে মারা যান ৩৮ জন এবং বাসায় মৃত্যু হয় তিনজনের। এদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের একজন, ১১ থেকে ২০ বছরের একজন, ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন, ষাটোর্ধ্ব ১২ জন, সত্তরোর্ধ্ব নয়জন এবং ৮০ বছরের বেশি বয়সী দুইজন রয়েছেন। ১২ জন ঢাকা বিভাগের, ১৪ জন চট্টগ্রাম বিভাগের, দুজন রাজশাহী বিভাগের, ছয়জন খুলনা বিভাগের, দুজন ময়মনসিংহ বিভাগের, দুজন সিলেট বিভাগের এবং তিনজন রংপুর বিভাগের।
 শনাক্ত, সুস্থতা ও মৃত্যুর হার
বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ২৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৪০ শতাংশ। রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮ দশমিক ১৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।
মোট মৃত্যুর পরিসংখ্যান
এ পর্যন্ত যারা মারা গেছেন, তাদের মধ্যে এক হাজার ৭৭০ জন পুরুষ এবং ৪৬৮ জন নারী। শতকরা হিসাবে পুরুষের মৃত্যুহার ৭৯ দশমিক ০৯ এবং নারীর মৃত্যুহার ২০ দশমিক ৯১।
বয়স বিবেচনায় শূন্য থেকে ১০ বছর বয়সীদের মৃত্যুহার শূন্য দশমিক ৬৩ শতাংশ, ১১ থেকে ২০ বছর বয়সীদের ১ দশমিক ১৬ শতাংশ, ২১ থেকে ৩০ বছর বয়সীদের ৩ দশমিক ২৪ শতাংশ, ত্রিশোর্ধ্বদের ৭ দশমিক ১০ শতাংশ, চল্লিশোর্ধ্বদের ১৪ দশমিক ৬১ শতাংশ, পঞ্চাশোর্ধ্বদের ৩১ দশমিক ০৪ শতাংশ এবং ষাটোর্ধ্বদের মৃত্যুহার ৪৪ দশমিক ১৯ শতাংশ।
বিভাগভিত্তিক মৃত্যুহার ঢাকায় সর্বোচ্চ ৫০ দশমিক ৪০ শতাংশ। এরপর চট্টগ্রামে ২৬ দশমিক ১৪ শতাংশ, রাজশাহীতে ৫ দশমিক ০১ শতাংশ, খুলনায় ৫ দশমিক ০১ শতাংশ, বরিশালে ৩ দশমিক ৬২ শতাংশ, সিলেটে ৪ দশমিক ৩৩ শতাংশ, রংপুরে ৩ দশমিক ০১ শতাংশ এবং ময়মনসিংহে ২ দশমিক ৪১ শতাংশ।
আইসোলেশন ও কোয়ারেন্টাইনের তথ্য
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে আরও ৮৭৯ জনকে এবং এ পর্যন্ত আইসোলেশনে নেয়া হয়েছে ৩৪ হাজার ২২ জনকে। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৬৮ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১৬ হাজার ৯৫৫ জন।বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১৭ হাজার ৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে দুই হাজার ২৮২ জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে তিন লাখ ৮৬ হাজার ৫৮১ জনকে। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ১৭৪ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মোট ছাড় পেয়েছেন তিন লাখ ২০ হাজার ৪৮৫ জন। বর্তমানে হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৩ হাজার ১০৬ জন।
করোনাভাইরাস থেকে নিজেকে ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি পালনের আহ্বান জানানো হয় বুলেটিনে।
বৈশ্বিক পরিস্থিতিকরোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরী। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন প্রায় এক কোটি ২২ লাখ। মৃতের সংখ্যা পাঁচ লাখ ৫২ হাজার ছাড়িয়েছে। তবে পৌনে ৭১ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

করোনাভাইরাসে আরও ৫৫ মৃত্যু

করোনাভাইরাসে আরও ৫৫ মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ১৫১ জনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ২৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬৮ হাজার ৬৪৫ জনে।
করোনাভাইরাস বিষয়ে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি নতুন যুক্ত একটিসহ মোট ৭৪টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৪৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ১৭৩টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো আট লাখ ৭৩ হাজার ৪৮০টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৭ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬৮ হাজার ৬৪৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ১৫১ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯৫৩ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ১০২ জনে।
গত ২৪ ঘণ্টায় যে ৫৫ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৪৬ এবং নারী নয়জন। এদের মধ্যে ১০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব ১৮ জন, ষাটোর্ধ্ব ২১ জন, সত্তরোর্ধ্ব ছয়জন এবং ৮০ বছরের বেশি বয়সী একজন। তাদের ২৭ জন ঢাকা বিভাগের, ১২ জন চট্টগ্রাম বিভাগের, দুজন রাজশাহী বিভাগের, সাতজন খুলনা বিভাগের, দুজন রংপুর বিভাগের, দুজন সিলেট বিভাগের, দুজন বরিশাল বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের। ৩৯ জন মারা গেছেন হাসপাতালে, ১৫ জন বাসায় এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
গতকালের পরিস্থিতি
গতকাল সোমবারের (৬ জুলাই) বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। ১৪ হাজার ২৪৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২০১ জনের মধ্যে। সে হিসাবে আগের ২৪ ঘণ্টার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু। দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ৬৪ জনের। সে তথ্য জানানো হয়, ৩০ জুনের বুলেটিনে। সর্বোচ্চ শনাক্তের রেকর্ড চার হাজার ১৯ জনের, যা জানানো হয় ২ জুলাইয়ের বুলেটিনে।
শনাক্ত, সুস্থতা ও মৃত্যুর হার
মঙ্গলবারের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৩১ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৪৬ দশমিক ৩১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।
বুলেটিনে ডা. নাসিমা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি প্রতিপালনের আহ্বান জানান।
করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরী। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ১৭ লাখ ৫৬ হাজারের বেশি। মৃতের সংখ্যা পাঁচ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে। তবে সাড়ে ৬৭ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

আপনার ফোনের ক্যাশে ক্লিয়ার করবেন?

আপনার ফোনের ক্যাশে ক্লিয়ার করবেন?আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্টোরেজের জায়গা দখল করে রাখে ক্যাশে ফাইলস। আপনি যত বেশি অ্যাপ ব্যবহার করেন, তত বেশি স্টোর হতে থাকে তার তথ্য। টেমপোরারি ফাইলসের মাধ্যমে এই তথ্য স্টোর করে অ্যাপগুলো।
অ্যান্ড্রয়েড ফোনের এই টেমপোরারি ফাইলসকে বলা হয় ক্যাশে। আপনি যখন কোন অ্যাপ দ্বিতীয়বার ব্যবহার করেন তখন আপনার আগের অভিজ্ঞতার ভিত্তিতে ইউজার তথ্য সংগ্রহ করে অ্যাপটি। সেই তথ্য মেলে ক্যাশে ফাইলস থেকেই।
ক্যাশে ক্লিয়ার করবেন কেন?
ক্যাশে ফাইলসের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই সব সময় ক্যাশে ক্লিয়ার করার প্রয়োজন নেই। তবে মাঝেমধ্যে তা করা উচিত।
- ক্যাশে ক্লিয়ার করলে ফোনের স্পেস সাময়িক সময়ের জন্য বাড়ে।
- পুরোনো ক্যাশে ফাইল খারাপ হয়ে থাকতে পারে। এর কারণে অ্যাপে সমস্যা দেখা দিতে পারে।
- কোন অ্যাপ যদি আপডেটে সমস্যা দেখা দেয়। তবে ক্যাশে ক্লিয়ার করলে তা আপডেট নিতে বাধ্য।
নিয়মিত ক্যাশে ক্লিয়ার করা উচিত?
ক্যাশে ক্লিয়ারের নিয়ম জানা থাকলে নিয়ম করে তা পরিষ্কারের কথা মনে হতেই পারে। তবে নিয়মিত ক্যাশে ক্লিয়ার মোটেই উচিত নয়। জেনে নিন কখন ক্যাশে ক্লিয়ার করবেন-
- যখন অ্যাপের ক্যাশে ফাইল করাপ্ট হয়েছে, যার ফলে অ্যাপে অবাঞ্চিত পরিবর্তন লক্ষ্য করা যায়।
- ব্যক্তিগত তথ্য রয়েছে, এমন অ্যাপের ক্যাশে ডিলিট করা উচিত।
- স্টোরেজ সমস্যা থাকলে, অবশ্যই ডিলিট করুন।

আম আর সুজি দিয়ে তৈরি করুন মজাদার কেক

আম আর সুজি দিয়ে তৈরি করুন মজাদার কেকবাজারে পাওয়া যাচ্ছে পাকা আম। আম দিয়েও তৈরি করা যায় মজাদার সব খাবার। আমের ক্ষীর, আমের পায়েস, আমের কেক আরও কত কী। আজ চলুন জেনে নেয়া যাক মজাদার আম ও সুজির কেক তৈরির রেসিপি-
উপকরণ :
সুজি ১ কাপ
আমের শাঁস (পাল্প) ১ কাপ
তেল অথবা বাটার আধা কাপ
চিনি আধা কাপ
বেকিং পাউডার ১/২ চা-চামচ
এলাচগুঁড়া আধা চা-চামচ
কিশমিশ ১/৪ কাপ(ইচ্ছা)
Cake-1প্রণালি :
ওভেন ১৬০/৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি হিট হতে দিন। আমের শাঁস ছাড়া সুজির সঙ্গে সব উপকরণ মিশিয়ে নিন। তারপর আমের শাঁস (পাল্প) মিশিয়ে বেকিং ডিশে ঢেলে দিন। ওভেনে দেওয়ার আগে ১০ মিনিট অপেক্ষা করুন। ২৫ থেকে ৩০ মিনিট বেক করুন।
সময় শেষ হলে কেকের ভেতরে একটি কাঠি ঢুকিয়ে দেখে নিন কাঁচা রয়েছে কিনা। কাঁচা থাকলে সময় আর একটু বাড়িয়ে দেবেন। আর হয়ে গেলে সম্পূর্ণ ঠান্ডা করে নিন। পরিবেশন পাত্রে কেক উল্টিয়ে বের করে কেটে পরিবেশন করুন।

টিভিতে মাধ্যমিক-কারিগরির যেসব ক্লাস আজ

টিভিতে মাধ্যমিক-কারিগরির যেসব ক্লাস আজকরোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় টেলিভিশনে পাঠদান কার্যক্রম সম্প্রচার করা হচ্ছে। এ লক্ষ্যে ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনে সংসদ বাংলাদেশ টেলিভিশনে মাধ্যমিকের বিভিন্ন স্তরে পাঠদান সম্প্রচার করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে মাধ্যমিকের পাঁচটি ও কারিগরির তিনটিসহ মোট আটটি বিষয়ের ক্লাস প্রচার করা হবে।
গত শনিবার মাধ্যমিক ও কারিগরি স্তরের চলতি সপ্তাহের ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে। এতে মাধ্যমিকে ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত যেসব ক্লাস সম্প্রচার করা হবে তা উল্লেখ করা হয়েছে। কারিগরিতে ১৪ থেকে ২১ জুন পর্যন্ত ক্লাস রুটিন দেয়া হয়েছে। দুপুর ২টা ৩৫ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ৪টা ১৫ মিনিট পর্যন্ত মাধ্যমিকের ক্লাস সম্প্রচারিত হবে। তবে এর আগে দুপুর ২০টা ৩০ মিনিট থেকে কারিগরি শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়ে ২টা ৫০ মিনিট পর্যন্ত চলবে।
ক্লাস রুটিনে বলা হয়েছে, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার আওতাধীন প্রতিষ্ঠান এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শ্রেণি শিক্ষকরা শিক্ষার্থীদের ‘আমার ঘরে আমার স্কুল’ অনুষ্ঠান সম্পর্কে অবহিত করবেন। বিশেষ প্রয়োজনে ক্লাস রুটিন পরিবর্তন হতে পারে। আগামী সপ্তাহে মাউশির ওয়েবসাইটে নতুন ক্লাস রুটিন প্রকাশ করা হবে।
প্রতিটি ক্লাস ২০ মিনিট করে প্রচার করা হচ্ছে, তার সঙ্গে শিক্ষার্থীদের হোমওয়ার্ক (বাসারকাজ) দেয়া হয়। পরদিন তা টেলিভিশনের স্ক্রিনে সঠিক উত্তরগুলো দেখানো হয়। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের এসব খাতা মূল্যায়ন করে নম্বর দেয়ার ঘোষণা দিয়েছে মাউশি।
পাশাপাশি টেলিভিশনে প্রচার হওয়া সকল ক্লাস কিশোর বাতায়নে দেয়া হবে। শিক্ষার্থীরা যেকোনো সময়ে তা দেখতে পারবে। সেখানে নানা ধরনের কুইজের মাধ্যমেও শিক্ষার্থীরা খেলার ছলে শিখতে পারবে বলে জানা গেছে।

আমেরিকার প্রেসিডেন্ট হবেন রক!

আমেরিকার প্রেসিডেন্ট হবেন রক!বর্তমানে হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা রক খ্যাত ডোয়াইন জনসন। রেসলিংয়ের মাঠে দীর্ঘদিন দাপিয়ে বেড়িয়েছেন তিনি। সেখান থেকে বিরতি নিয়ে সিনেমায় নাম লিখিয়ে পেয়েছেন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা।
এবার শোনা যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট পদে লড়তে যাচ্ছেন তিনি। গুঞ্জন উস্কে দিচ্ছেন তার ভক্তরা। এক সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়ায় রকের দেয়া এক বক্তব্যকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে কয়েক ধাপ এগিয়ে চিন্তা করছেন ভক্তরা।
ওই ভিডিও বার্তার ক্যাপশনে রক লিখেছেন, আপনারা কোথায়? আমাদের দেশ পঙ্গু হয়ে গেছে এবং হাঁটু গেড়ে বসে পরিবর্তনের আশায় প্রার্থনা করছে। আমাদের সহানুভূতিশীল নেতারা কোথায়?
রক আরও লেখেন, দেশের সবচেয়ে কঠিন সময়ে যেই নেতা দেশকে এক করতে পারেন, অনুপ্রেরণা দিতে পারেন, পদক্ষেপ গ্রহণ করে জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন, সব রঙের মানুষকে আপন করে নিতে জানেন, যে নেতা বলতে পারেন যে আমরা পারি, একসঙ্গে হয়ে পরিবর্তন আনতে এমন নেতা কোথায়?
ওই পোস্টে রক আরো লেখেন, আপনারা যেহেতু আছেন, একদিন নিশ্চয়ই এমন শক্তিশালী নেতা আসবেন। পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
রকের এই বক্তব্যের পর থেকেই তার ভক্তরা চাইছেন তাদের প্রিয় তারকা যেন প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার দায়িত্ব নেন।

যে কারণে বিরতি ভেঙে টেস্টে ফিরলেন ওয়াহাব

যে কারণে বিরতি ভেঙে টেস্টে ফিরলেন ওয়াহাবপাকিস্তান ক্রিকেট বোর্ডের ২০২০-২১ মৌসুমে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা না পাওয়া অন্যতম বড় নাম বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ। গত সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেট থেকে বিরতি নেয়ার কারণেই মূলত তাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখেনি। তবে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নেননি ওয়াহাব।
যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই নিজের বিরতি ভাঙতে যাচ্ছেন তিনি। দলের প্রয়োজনে তাকে ডাকায় খুশি মনে বিরতি ভাঙতে রাজি হয়েছেন ওয়াহাব। জানিয়েছেন বিরতি নেয়া এবং বিরতি ভাঙার ব্যাপারে নিজের অবস্থানও।

গত শুক্রবার ইংল্যান্ড সফরের জন্য ২৯ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, তাতে অভিজ্ঞতম পেসার ওয়াহাবই। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, হয়তো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য রাখা হয়েছে ওয়াহাবকে। তবে হেড কোচ মিসবাহ জানান, টেস্টের জন্যও বিবেচনায় রয়েছেন বাঁহাতি এ পেসার।
এবার একই কথা জানালেন ওয়াহাব নিজেও। এক ভিডিও কনফারেন্সে তিনি বলেন, ‘এবারের ইংল্যান্ড সফরের দলে থাকতে পেরে আমি উত্তেজিত। আপনারা জানেন, এবারের সফরটা পুরোপুরি ভিন্ন এক পরিস্থিতি। পিসিবির পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল, টেস্ট ক্রিকেট খেলব কি না? আমি সরাসরি হ্যাঁ বলে দিয়েছি। কারণ পাকিস্তানের হয়ে খেলাই আমার কাছে সবচেয়ে বড়।’
এসময় টেস্ট ক্রিকেট থেকে বিরতি নেয়ার পেছনে তৎকালীন টিম ম্যানেজম্যান্টকেই দায়ী করেন ওয়াহাব। তবে বর্তমান টিম ম্যানেজম্যান্টের সঙ্গে কথা বলেই অবসরের বদলে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। যাতে পরবর্তীতে ফিরতে পারেন টেস্ট দলে।
ওয়াহাব বলেন, ‘২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত আমি ভেঙে ভেঙে দলে সুযোগ পেয়েছি। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো পারফরম করেও পরের সফরের দলে জায়গা হয়নি। অস্ট্রেলিয়াতে সিরিজের মাঝপথে নেয়া হয়, আবার ফিরিয়েও দেয়া হয়। আমি তখন ভাবতাম, হয়তো টেস্ট খেলার মতো যথেষ্ঠ সামর্থ্য নেই আমার।’

ছায়াপথেই রয়েছে কয়েক ডজন উন্নত ও বুদ্ধিমান প্রাণীর বসবাস!

ছায়াপথেই রয়েছে কয়েক ডজন উন্নত ও বুদ্ধিমান প্রাণীর বসবাস!
এই মহাবিশ্বে একমাত্র পৃথিবী নামক গ্রহটিই বসবাসযোগ্য। এবং আমরা মানুষরাই সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। জ্ঞানে-বিজ্ঞানে, তথ্যপ্রযুক্তি-কোন ক্ষেত্রে পিছিয়ে মানুষ? আমাদের আছে উন্নত সব আবিষ্কার।
তবে এই বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র বুদ্ধিমান প্রাণী হিসেবে নিজেকে গর্ব করার দিন মনে হয় শেষ হয়ে আসছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, পৃথিবী থেকে হাজার হাজার আলোকবর্ষ দূরে ছায়াপথে মানুষের মতো বা তার থেকেও উন্নত ও বুদ্ধিমান প্রাণী বসবাস করার সম্ভাবনা রয়েছে
অনেক আগে থেকেই বিজ্ঞানীরা বলে আসছেন পৃথিবীর বাইরে এলিয়েন নামের বুদ্ধিমত্ত্বাসম্পন্ন প্রাণীর উপস্থিতির কথা। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেননি তারা। ফলে এলিয়েনদের উপস্থিতি নিয়েও রয়েছে দ্বিমত।
তবে নটিংহ্যাম ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, পৃথিবী থেকে অন্তত ১৭ হাজার আলোকবর্ষের দূরত্বে ছায়াপথে অন্তত ৩৬ ধরনের সভ্যতা থাকার সম্ভাবনা রয়েছে। তারা অত্যন্ত বুদ্ধিমত্ত্বাসম্পন্ন, যোগাযোগে সক্ষম ও সক্রিয়।
তাদের এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধটি সোমবার দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এতদিন যে পদ্ধতিতে পৃথিবীর বাইরে প্রাণের সন্ধান করা হতো বিজ্ঞানীরা সেই পদ্ধতিতে পরিবর্তন এনেছেন। তাদের প্রাথমিক অনুমান হলো, যেভাবে পৃথিবীতে উন্নত প্রাণীর বিকাশ ঘটেছে সেই একইভাবে ছায়াপথেও বুদ্ধিমান প্রাণের বিকাশ হবে, যদি সেখানকার এক্সোপ্ল্যানেটের (এক ধরনের গ্রহ যা তারাকে কেন্দ্র করে আবর্তিত হয়) পরিবেশ পরিস্থিতি পৃথিবীর মতো হয়। অর্থাৎ সেই এক্সোপ্ল্যানেট চরিত্রের দিক থেকে সূর্যের মতো একটি নক্ষত্রকে কেন্দ্র করে পৃথিবীর মতো সমদূরত্বে আবর্তিত হতে হবে। ছায়াপথে এ রকম অন্তত ৩৬টি এক্সোপ্ল্যানেটের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর মতোই এই এক্সোপ্ল্যানেটগুলোতে ৫০০ কোটি বছরই লেগেছে উন্নত জীবের বিকাশের জন্য।

দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া আরও ১৫৮ বাংলাদেশি

দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া আরও ১৫৮ বাংলাদেশি
কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাবের কারণে দুবাইয়ে আটকে পড়া আরও ১৫৮ প্রবাসী বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।
সোমবার রাতে দুবাই থেকে উড্ডয়ন করে আজ (মঙ্গলবার) সকাল ৭টা ১৩ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।
এর আগে সোমবার দুবাইয়ে আটকে পড়া ১৬০ বাংলাদেশিকে ফিরিয়ে আনে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট।
ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, দুবাইয়ে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দুবাই-ঢাকা রুটে ইউএস-বাংলার বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়।
দুবাই থেকে প্রত্যেক যাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছে। এছাড়া স্বাস্থ্যবিধির নির্দেশনা অনুযায়ী প্রত্যেক যাত্রীর সঙ্গে দুই জোড়া ডিসপোসিবল গ্লাভস এবং মাস্ক রাখার বাধ্যবাধকতাও ছিল বলে জানায় তারা।
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত তিন মাসের অধিক সময় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিলেন বহু সংখ্যক প্রবাসী বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরতে পারছিলেন না তারা।

চির বিদায় নিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। Bnews24




চির বিদায় নিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তার বষয় হয়েছিল ৭২ বছর। আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ শনিবার বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র বর্ষিয়ান জননেতা মোহাম্মদ নাসিম গত ৫ জুন ভোরে ব্রেন স্ট্রোক করেন। ওইদিনই জরুরিভাবে তার অপারেশন করা হয়। অপারেশনের পর চিকিৎসকরা তাকে ৪৮ ঘণ্টার নিবিড় পযবেক্ষণে রেখেছিলেন। পরে গত ৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৫ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বিকেলে মেডিক্যাল রোর্ড সভা করে তার শারীরিক অবস্থা পযালোচনা করেন। চিকিৎসকদের বোর্ড তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেন। ওইসময়ের মধ্যে তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ডিপ কমাতে রাখা হয় ৷ গত ১ জুন সকালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরে রাতে তার করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে। তবে পরদিন থেকে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় ৷ কিন্তু গত ৫ জুন সকালে মোহাম্মদ নাসিম ব্রেন স্ট্রোক করেন। এর আগে ওয়ান ইলেভেনের সময় কারাবন্দি অবস্থায় স্ট্রোক করেছিলেন নাসিম। এবার ছিল তার দ্বিতীয় দফায় স্ট্রোক। এ অবস্থায় গত ৯ জুন তার পুনরায় করোনা ভাইরাস পরীক্ষা করা হয় ৷ ওই দিন করোনা রিপোর্ট নেগেটিভ আসে ৷ পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টাও করা হয় ৷ কিন্তু তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় বিদেশ নেওয়ার মতো অবস্থা থাকে না। ফলে চেষ্টা করেও সম্ভব হয়নি ৷

সোমবার, ১৫ জুন, ২০২০

বাঁচার শিক্ষা দিয়ে নিজেই হেরে গেলেন সুশান্ত

বাঁচার শিক্ষা দিয়ে নিজেই হেরে গেলেন সুশান্তসুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুতে থমকে গেছে বলিউড। শোকের চাদরে ঢাকা পড়েছে হিন্দি সিনেমার আঙিনা। প্রিয় নায়কের বিদায়ে কাঁদছেন ভক্তরা।
এমনকি সুশান্তের মৃত্যুর খবরে হতবাক নেট নাগরিকরাও। সকলেরই প্রশ্ন, 'ছিছোড়ে' মতো ছবিতে অভিনয় করার সুশান্ত কীভাবে এমন ভয়ংকর পদক্ষেপ নিতে পারেন? প্রশ্ন তুলছেন অনেকেই।
সুশান্ত শেষ ছবিটি করেছিলেন, সেটি হল 'ছিছোড়ে'। যেখানে মানসিক অবসাদে ভেঙে না পড়ার বার্তাই দেওয়া হয়েছিল। পুরো ছবিটি তৈরি হয়েছিল মানসিক অবসাদ, জীবনের সাফল্য নিয়ে শিক্ষা দেওয়া হয়েছিল গোটা ছবিতে। সেই তিনিই পরাজিত সৈনিকের মতো হেরে গেলেন জীবনের কাছে।
সুশান্তের মৃত্যুর পর বারবারই উঠে আসছে এ ছবির সেই ডায়ালগগুলো। 'ছিছোড়ে' ছবিতে সুশান্তের ছেলে যখন আত্মহত্যার চেষ্টার পর মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তখন সুশান্তকে বলতে শোনা যায়, 'পরীক্ষার ফলাফল কখনও ঠিক করে দেয় না তুমি সফল নাকি বিফল, তুমি কতটা চেষ্টা করেছো সেটা ঠিক করে দেয় তোমার সাফল্য।'
ছবিতে এভাবেই আরও অনেক ডায়ালগ রয়েছে, যেগুলি জীবনেক শিক্ষা দেয়, মনোবল বাড়ায়।

মাস্ক ব্যবহারে ৪০ শতাংশ কমতে পারে করোনা সংক্রমণ: গবেষণা

মাস্ক ব্যবহারে ৪০ শতাংশ কমতে পারে করোনা সংক্রমণ: গবেষণাশুধু মাস্ক ব্যবহারেই করোনাভাইরাসের সংক্রমণ ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। সম্প্রতি জার্মানির এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। দেশটিতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হওয়া বেশ কিছু শহরের মানুষদের ওপর এ গবেষণা চালানো হয়।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ এপ্রিল জার্মানির জেনা শহরে ঘরের বাইরে সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। এর কিছুদিন পরেই দেখা যায়, সেখঅনে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ শতাংশ কমে গেছে।
গত শুক্রবার এই গবেষণার ফলাফল প্রকাশ করেছে আইজেডএ ইনস্টিটিউট অব লেবার ইন বন। তারা জানিয়েছে, অঞ্চলভিত্তিক গবেষণায় দেখা গেছে, মাস্ক পরা বাধ্যতামূলক করার ১০ দিনের মধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ২ দশমিক ৩ শতাংশ থেকে ১৩ শতাংশ পর্যন্ত কমে গেছে। এভাবে বেশ কিছু অঞ্চলের তথ্য সংগ্রহ করে দেখা গেছে, শুধু মাস্ক ব্যবহারেই দৈনিক সংক্রমণের হার ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব।
করোনা প্রতিরোধে মাস্ক পরার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও)। তারা বলছে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জনসম্মুখে অবশ্যই সবার মাস্ক পরা উচিত।
maskসংস্থাটি জানিয়েছে, ফেস মাস্ক ‘সম্ভাব্য সংক্রামক ড্রপলেটের’ জন্য বাধা হিসেবে কাজ করতে পারে। একারণে গণপরিবহন, বিপণিবিতান ও শরণার্থী শিবিরের মতো জায়গাগুলোতে অবশ্যই সবার মাস্ক পরা উচিত।
ডব্লিউএইচও বলছে, জনসম্মুখে অবশ্যই কাপড়ের মাস্ক দিয়ে মুখ ঢাকতে হবে, যাতে সংক্রমণের বিস্তার না ঘটে। বিশেষ করে যাদের বয়স ষাটের বেশি কিংবা যাদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে, তাদের সুরক্ষার জন্য মেডিকেল গ্রেড মাস্ক পরার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

সিসিকের সাবেক মেয়র কামরান আর নেই

সিসিকের সাবেক মেয়র কামরান আর নেইআওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৫ জুন) ভোর ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
ঢাকায় কামরানের সঙ্গে থাকা তার বড় ছেলে ডা. আরমান আহমদ শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে রাতেই তার মৃত্যুর খবর সিলেটে পৌঁছালে নগরবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
গত ৫ জুন করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন কামরান। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে গত শনিবার (৬ জুন) তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রোববার (৭ জুন) সন্ধ্যায় তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হয়।
এরপর দিন ৮ জুন তাকে সিএমএইচে তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়। প্লাজমা থেরাপির পর কিছুটা সুস্থ হয়ে উঠছিলেন তিনি। তবে তাকে সিএমএইচের আইসিইউতে রেখে অক্সিজেন সাপোর্টে চিকিৎসা দেয়া হচ্ছিল। রোববার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং সোমবার ভোর রাত ৩টায় তিনি মারা যান।
কামরানের আগে গত ২৭ মে বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরানও করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন। বাসায় থেকেই আসমা কামরান সুস্থ হওয়ার পথে রয়েছেন।

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

যুক্তরাজ্যকে টপকে আক্রান্তে শীর্ষ চারে ভারত

যুক্তরাজ্যকে টপকে আক্রান্তে শীর্ষ চারে ভারত
ভারতে মহামারি করোনার সংক্রমণ হু হু করে যে বাড়ছেই তার প্রমাণ মিলছে প্রতিনিয়ত। ভাইরাসটিতে শীর্ষ আক্রান্ত দেশগুলোকে প্রায় প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে আমাদের প্রতিবেশী এই দেশটি। সবশেষ খবর হলো, যুক্তরাজ্যকে টপকে শীর্ষ আক্রান্ত দেশের তালিকায় ভারতের অবস্থান এখন চতুর্থ।
ভারতে এখন পর্যন্ত কোভিড-১৯ হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ৭৫৪ জন। অপরদিকে গতদিন পর্যন্ত তালিকায় চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এই সংখ্যাটা এখন ২ লাখ ৯১ হাজার ৫৮৮। শীর্ষ আক্রান্ত তিন দেশ যথাক্রমে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ার পরপরই এখন ভারতের অবস্থান।
করোনা সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২০ লাখের বেশি মানুষের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এখন শনাক্ত রোগীর সংখ্যা পৌনে আট লাখেরও বেশি। আর রাশিয়ায় আক্রান্ত ইতোমধ্যে ৫ লাখ ছাড়িয়েছে।
এনডিটিভির অনলাইন প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতে গত ২৪ মে থেকে করোনাভাইরাসের সংক্রমণ অর্থাৎ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করে। ওইদিন শীর্ষ আক্রান্ত দেশের তালিকায় ভারতের অবস্থান ছিল দশম স্থানে। এরপর ১৮ দিনের মাথায় সেই অবস্থান এখন চতুর্থ।
দ্রুত সংক্রমণ শুরুর পথে দেশটি টপকে যায় চীনকে; গত ডিসেম্বরের শেষদিকে এই চীনের উহান থেকেই ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হয়েছিল। এছাড়া চীনের পর ভাইরাসটি সংক্রমণের কেন্দ্রস্থল ইতালি ও স্পেনকেও ছাড়িয়ে যায় ভারত। পেছনে পড়ে যায় জার্মানি, ফ্রান্স, তুরস্ক ও ইরানও।
প্রাদুর্ভাব শুরুর পর ২৫ মার্চ লকডাউন ঘোষণা করে মোদি সরকার; তখন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন পাঁচ শতাধিক মানুষ। এরপর লকডাউন জারি ছিল যেকোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি সময় ধরে। তবুও ভাইরাসটির সংক্রমণ রুখতে পারেনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল এই দেশটি।

ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামাল (৩৬)। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে নানুপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ কামাল নানুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোবারক আলী সওদাগর বাড়ির আব্দুর রব্বানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গুলিতে গুরুতর আহত অবস্থায় পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিস্তারিত আসছে

পেঁয়াজ আমদানিতে বাড়ছে খরচ

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদেশ থেকে পেঁয়াজ আমদানির ওপর শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে। দেশের পেঁয়াজ চাষীদের ন্যায্যমূল্য প্রাপ্তি এবং বিদেশ থেকে পণ্যটির আমদানির নির্ভরতা কমাতে এ প্রস্তাব করা হয়।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপনের সময় পেঁয়াজের ওপর নতুন করে শুল্ক আরোপের সুপারিশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিকেল ৩টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট অধিবেশন শুরু হয়। এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বর্তমা্নে দেশে প্রচুর পরিমাণে পেঁয়াজ চাষ করা হচ্ছে। কিন্তু বিদেশ থেকে বিনাশুল্কে পণ্যটি আমদানি করায় দেশের চাষীরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হতে পারে। এতে চাষীরা ভবিষ্যতে এর উৎপাদন থেকে বিরত থাকতে পারেন। তাই দেশের চাষীদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত এবং বিদেশ থেকে পেঁয়াজ আমদানির নির্ভরতা কমতে পণ্যটির আমদানিতে শুল্ক আরোপের সুপারিশ করা হচ্ছে।

মঙ্গলবার, ৯ জুন, ২০২০

মারা গেলেন বুরুন্ডির প্রেসিডেন্ট

মারা গেলেন বুরুন্ডির প্রেসিডেন্ট
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৫ বছর বয়সী এই প্রেসিডেন্ট মারা গেছেন বলে মঙ্গলবার দেশটির সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অসুস্থতা বোধ করায় শনিবার প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন এই প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতি হলেও সোমবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। তাকে বাঁচানোর সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
টুইটারে দেয়া বিবৃতিতে বলা হয়, বুরুন্ডিয়ান এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে অত্যন্ত দুঃখের সঙ্গে প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজার মৃত্যুর ঘোষণা দিচ্ছে সরকার।
২০০৫ সালে ক্ষমতায় আসা পিয়েরে কুরুনজিজার মেয়াদ আগামী আগস্টে শেষ হওয়ার কথা ছিল। গত মাসে দেশটির নির্বাচনে জয়ী দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র এভারিস্তে এদায়িশিয়ামিয়ের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা ছিল তার।

কল ফর নেশনে বিজয়ী মনের বন্ধু

কল ফর নেশনে বিজয়ী মনের বন্ধুকোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘অ্যাক্ট কোভিড-১৯’ অনলাইন হ্যাকাথন। ‘কল ফর নেশন’ নামে একটি প্লাটফর্মের প্রথম কার্যক্রম হিসেবে এই হ্যাকাথন অনুষ্ঠিত হয়।
এতে মেন্টাল হেলথ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে ‘মনের বন্ধু’। যা করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের প্রথম মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করবে মনের বন্ধু। যা মনের বন্ধু অ্যাপ নামে পরিচিত হবে।
মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তৌহিদা শিরোপা জানান, করোনা পরিস্থিতির শুরু থেকেই আমরা সারা দেশের মানুষকে ইউএনডিপির সহায়তায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। দিনরাত ২৪ ঘন্টা আমাদের টিম কাজ করছে। মনের বন্ধুর টিম স্পিরিট কাজ করছে এর পেছনে। এ পুরষ্কার আমাদের কাজকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। এই পরিস্থিতিতে আরও সহজে ও বেশিসংখ্যক মানুষের কাজে পৌঁছাতে এই অ্যাপ কাজ করবে।
তিনি জানান, মনের বন্ধু দেশের প্রথম মানসিক স্বাস্থ্য নিয়ে অ্যাপস তৈরি করবে। করোনা পরিস্থিতিতে যাতে মানুষের হতাশা, আতঙ্ক, ভয় কাটিয়ে উঠতে পারে। এটি মেডিটেশনভিত্তিক হবে। মাইন্ডফুলনেসসহ বাংলায় বিভিন্ন ধরনের গাইডেড মেডিটেশন থাকবে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের জন্য।
এই অ্যাপে বিভিন্ন ধরনের টিপস ও লেখাও থাকবে সচেতনতার জন্য। চ্যাটবটও থাকবে এখানে। এ ছাড়া সাইকোসোশ্যাল কাউন্সেলরদের সাথে সরাসরি সেবাও নিতে পারবেন।
খুব শিগগিরই অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে।

১১০ ধাপ পিছিয়ে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১৭৯৪তম ঢাবি

১১০ ধাপ পিছিয়ে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১৭৯৪তম ঢাবিএ বছর বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অবস্থান ১ হাজার ৭৯৪তম। দুই হাজার বিশ্ববিদ্যালয়ের এই তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের আর কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের। র‌্যাংকিংয়ে গত বছর ঢাবির অবস্থান ছিল ১ হাজার ৬৮৪তম স্থানে। অর্থাৎ এক বছরে তারা পিছিয়েছে ১১০ ধাপ।
সোমবার ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস ২০২০-২১’ নামের এই তালিকা প্রকাশ করেছে সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং (সিডব্লিউইউআর)। ২০১২ সাল থেকে প্রতিবছরই বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের এই র‌্যাংকিং প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংস্থাটি৷
সিডব্লিউইউআরের তালিকায় শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের আটটিই হচ্ছে যুক্তরাষ্ট্রের৷ পুরো তালিকায় ৩৫৭টি (পুয়ের্তো রিকোসহ) জায়গা নিয়ে এদিক থেকেও শীর্ষে তারা৷ তালিকায় চীনের বিশ্ববিদ্যালয় রয়েছে ২৬৭টি (হংকং ও ম্যাকাওসহ), জাপানের ১২৬টি, যুক্তরাজ্যের ৯৫টি, ফ্রান্সের ৮২টি ও রাশিয়ার বিশ্ববিদ্যালয় রয়েছে ৪৬টি।
দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে ভারতের ১৬টি ও পাকিস্তানের দুইটি বিশ্ববিদ্যালয় সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছে।
মোট সাতটি সূচকে বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক মান যাচাই করে এ র‌্যাংকিং নির্ধারণ করে সিডব্লিউইউআর৷ সেগুলো হলো শিক্ষার মান, সাবেক শিক্ষার্থীদের পেশাগত অবস্থান, অনুষদের মান, গবেষণার সংখ্যা, উচ্চমানসম্পন্ন প্রকাশনা, গবেষণার প্রভাব ও উদ্ধৃতি৷ এই সাতটি সূচকে মোট ১০০ স্কোরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছে ৬৬ দশমিক ৬৷
১০০-তে ১০০ স্কোর করে এই র‌্যাংঙ্কিংয়ে টানা নবমবারের মতো বিশ্বসেরা হয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি।
সম্প্রতি টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত 'এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২০'-এ সেরা চারশ’ বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের কোনও শিক্ষাপ্রতিষ্ঠান জায়গা করে নিতে পারেনি।
ওই তালিকায় সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি ২৩টি ছিল চীনের। আর ভারতের ছিল আটটি।

জমিয়ে কাজের মেয়ের জন্মদিন পালন করলেন আলিয়া

1
দীর্ঘ দিন ধরেই আলিয়ার পরিবারে কাজ করছেন পরিচারিকা রশিদা শেখ। তবে আলিয়াদের পরিবারের নিছক একজন কাজের মানুষই নন তিনি, এই পরিবারের একজন হয়ে উঠেছেন। আর কোন রকম আয়োজন ছাড়ার পরিবারের একজনের জন্মদিন পার হয়ে যাবে তাই হয় নাকি!
তাই বেশ জমিয়ে রশিদার জন্মদিন পালন করেছে আলিয়ার পরিবার। তার জন্মদিনে উপস্থিত ছিলেন আলিয়ার দিদি শাহিন ভাট, বাবা মহেশ ভাট ও মা সোনি রাজদান। ভাট পরিবারের পরিবারের প্রত্যেকে গান গেয়ে, কেক কেটে, নেচে তা সেলিব্রেট করেন রশিদার জন্মদিন।
এর আগেও রশিদার ছবি পোস্ট করেছিলেন আলিয়ার প্রেমিক রণবীর কাপুর। তাই এই পরিবারের সদস্য হিসেবে রশিদাও এখন সবার কাছে পরিচিত মুখ। বেশ হাসি-খুশি পরিবেশে আজ পার হচ্ছে তার জন্মদিন।
বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে অয়ন মুখোপাধ্যায়ের সিনেমা ব্রক্ষ্মাস্ত্র। এখানে অভিনয় করেছেন রণবীর-আলিয়া।
অন্যদিকে লকডাউনের কারণে করণ জোহরের ‘তখত’ সিনেমার শুটিংও পিছিয়ে যায়। ওই সিনেমায় কারিনা কাপুর, রণবীর সিং ও বিকি কৌশলের সঙ্গে রয়েছেন আলিয়া ভাট। পিছিয়েছেন আলিয়া অভিনীত সঞ্জয় লীলা বানশালির পরবর্তী সিনেমা ‌‌‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ির’ শুটিং। কবে থেকে আলিয়াকে আবারও ‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ির’ সেটে দেখা যাবে সেটাও  অনিশ্চিত।

কনকাশন সাবের পর এবার এলো ‘করোনা সাব’

কনকাশন সাবের পর এবার এলো ‘করোনা সাব’বর্তমানে আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‍্যাংকিংয়ের তিন নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার টপঅর্ডার ব্যাটসম্যান মার্নাস লাবুশেন। ২০১৮ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হলেও লাবুশেনের নতুন রূপ দেখা গেছে গতবছরের অ্যাশেজ সিরিজে। যেখানে স্টিভ স্মিথের জায়গায় খেলতে বাজিমাত করেন ২৫ বছর বয়সী এ তারকা ব্যাটসম্যান।
অথচ সবকিছু স্বাভাবিক থাকলে সেই সিরিজে হয়তো তেমন একটা সুযোগই পেতেন না লাবুশেন। কেননা তিনি যে নেমেছিলেন ক্রিকেট ইতিহাসের প্রথম ‘কনকাশন সাবস্টিটিউট প্লেয়ার’ হিসেবে। স্টিভেন স্মিথ মাথায় আঘাত পেলে তার বদলে নামার সুযোগ পেয়েছিলেন লাবুশেন।
এবার কনকাশন সাবের নতুন আরেক রূপ ‘করোনা সাবস্টিটিউট’ নিয়ম প্রকাশ করল আইসিসি। আগামী ৮ জুলাই থেকে মাঠে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। তখন থেকে যতদিন পর্যন্ত করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হয়, ততদিন পর্যন্ত সময়ের জন্য ক্রিকেটের পাঁচটি নিয়মে বদল এনেছে আইসিসি।
কনকাশন সাবের নিয়মটিই খানিক বাড়িয়ে করা হয়েছে করোনা সাব। আগে যেমন শুধু খেলোয়াড়রা মাথায় আঘাত পেলে তাদের বদলে নতুন আরেকজন নামান যেত, তেমনই হবে করোনাকালীন সময়ের ক্রিকেটেও।
নতুন এ নিয়মের আওতায় টেস্ট ম্যাচ চলাকালীন কোন খেলোয়াড়ের মধ্যে যদি করোনাভাইরাসের কোন উপসর্গ দেখা যায়, তাহলে ম্যাচ রেফারির অনুমতি সাপেক্ষে অন্য একজন খেলোয়াড়কে মাঠে নামানো যাবে। ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য এ নিয়ম প্রযোজ্য নয়।
এছাড়া আরও যে চারটি নিয়মে পরিবর্তন আনা হয়েছে সেগুলো হলো বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা, স্থানীয় আম্পায়ার দিয়ে খেলা পরিচালনা, অতিরিক্ত রিভিউ সিস্টেমের অনুমতি এবং জার্সিতে বাড়তি লোগোর ব্যবহার।

সরকার ও চিকিৎসকের নির্দেশনা মানলে এত সংক্রমণ হতো না



সরকার ও চিকিৎসকদের নির্দেশনা মানলে করোনার এত সংক্রমণ হতো না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

মঙ্গলবার আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির আয়োজনে কোভিড-১৯ বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
হানিফ বলেন, বিশ্বের মানুষের কাছে চ্যালেঞ্জ হচ্ছে এই ভাইরাস থেকে কীভাবে মুক্তি পাবে। উন্নত বিশ্বের মতো আমরাও বড় একটি দুর্যোগের মধ্যে দিয়ে অতিবাহিত করছি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অনেকগুলো পদক্ষেপ শুরু থেকে নিয়েছেন। দিন দিন সংক্রমণ বাড়ছে, তবে সরকার ও চিকিৎসকদের নির্দেশ মেনে চললে এত সংক্রমণ হতো না।
তিনি বলেন, এই দুর্যোগ মেকাবিলা করতে শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মুহূর্ত মনিটরিং করছেন। প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন, যাতে দুর্যোগ মোকাবিলা করতে পারি। মানুষ যাতে খাদ্য ও চিকিৎসায় কষ্ট না পায় সেজন্য সার্বক্ষণিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, জীবন ও জীবিকার কথা মাথায় রেখে অনেক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। আজ গার্মেন্টগুলো চালু হওয়ার পর অনেকেই চিন্তা করেছেন এতে হয়তো সংক্রমণ আরও বাড়বে। কিন্তু আমরা মনে করি, অনেক প্রজ্ঞা ও দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমাদের দেশের অর্থনীতির মূল একটি স্তম্ভ হচ্ছে এই পোশাক শিল্প। খাতটি বিশেষ করে আমাদের যারা প্রতিযোগী ভিয়েতনাম, মিয়ানমার, শ্রীলঙ্কা- এসব দেশ যখন তারা তাদের প্রতিষ্ঠান খুলে দিয়েছে তখন আমরা যদি আমাদের কারখানা বন্ধ রাখি তাহলে আমাদের বাজারটা ধীরে ধীরে হারিয়ে ফেলব। এখনই যদি আমরা কাজ শুরু না করি তাহলে ক্ষতি হয়ে যাবে। এই কথা চিন্তা করেই মাননীয় প্রধানমন্ত্রী খোলার সিদ্ধান্ত নিয়েছেন।
হানিফ বলেন, আমরা যদি সেইফটিকে অগ্রাধিকার দেই তাহলে সংক্রমিত হওয়ার সুযোগ নেই। এটি কঠিন কাজ নয়। মাস্ক, হ্যান্ড গ্লাভস ব্যবহার করা এবং নাক-মুখে যতটা সম্ভব হাত না দেয়া, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব যদি বজায় রাখতে পারি তাহলে আমরা করোনার এই ট্রান্সমিশন রোধ করতে পারি।
তিনি বলেন, করোনাভাইরাস যেটি মহামারি আকারে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেজন্য আমরা সচেতন হই। শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। উনি দায়িত্ব নেয়ার পর সব সেক্টর এগিয়ে গেছে। তিনি এই দুর্যোগ মোকাবিলা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সফল হবেন।

নতুন রেকর্ড : করোনায় মোট মৃত্যুর ৩৯ শতাংশ গত ৯ দিনে

নতুন রেকর্ড : করোনায় মোট মৃত্যুর ৩৯ শতাংশ গত ৯ দিনে
মঙ্গলবার (৯ জুন পর্যন্ত সারাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭১ হাজার ৬৭৫ এবং  মারা গেছেন ৯৭৫ জন। প্রতিদিনই পুরোনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে।
হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। সংক্রমণ প্রতিরোধে সরকারি-বেসরকারি
দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় তিন হাজার ১৭১ জন আক্রান্ত এবং ৪৫ জনের মৃত্যু হয়েছে।
পর্যায়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ কাজে আসছে না! সাধারণ মানুষের প্রশ্ন কবে বন্ধ হবে সংক্রমণ ও মৃত্যুর এই মিছিল।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত তিন মাসে করোনায় আক্রান্ত হয়ে সর্বমোট ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি জুনের গত ৯ দিনে মৃত্যু হয়েছে ৩২৫ জনের অর্থাৎ মৃত্যুর ৩৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, গত ৯ দিনে করোনায় আক্রান্ত হয়ে যে ৩২৫ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে প্রায় ৫৫ শতাংশের বয়স ৫০ থেকে ৭০ বছর। গত ৯ দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে সর্বোচ্চসংখ্যক ১৭৯ জনের বয়স ৫১ থেকে ৭০ বছর। এর মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯৩ জন এবং ৬১-৭০ বছর বয়সে ৮৬ জন রয়েছেন।
স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না করোনা সংক্রমণ কবে শেষ হবে। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার (প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া, বাইরে গেলে মুখে মাস্ক ও হাতে গ্লাভস এবং কমপক্ষে ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখা) পরামর্শ দিচ্ছেন।
প্রায় দুই মাস সাধারণ ছুটি শেষে জীবন ও জীবিকার তাগিদে সরকার অফিস-আদালত ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়েছে। ফলে সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি বেড়েই চলেছে। সংক্রমণ ও মৃত্যু প্রতিরোধে সরকার বিভিন্ন অঞ্চলকে রেড, ইয়েলো এবং গ্রিন এ তিন ভাগে ভাগ করে লকডাউন শুরু করছে । স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশা করছে সম্ভব হবে।

বিশ্বকাপ না হলে তো আইপিএল হতেই পারে’

‘বিশ্বকাপ না হলে তো আইপিএল হতেই পারে’টি-টোয়েন্টি বিশ্বকাপ নাকি আইপিএল- এ নিয়েই যেন এখন দু’ভাগ হয়ে গেছে পুরো ক্রিকেটবিশ্ব। কেউ চান বিশ্বকাপ নয়, আইপিএলই হোক। আবার কেউ বলছেন, আইপিএল একটি ঘরোয়া টুর্নামেন্ট। এর জন্য কোনোভাবেই বিশ্বকাপকে বিসর্জন দেয়া যায় না।
তবে ক্যারিবীয় কিংবদন্তি এবং বর্তমানে ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিং বলছেন, বিশ্বকাপ যদি মাঠেই না গড়ায়, তাহলে তো ওই সময়টায় আইপিএল আয়োজন করাই যায়। শুধু তাই নয়, ওই সময়টায় আইপিএল আয়োজন করার পূর্ণ অধিকার ভারতীয় ক্রিকেট বোর্ড রাখে বলেও মন্তব্য করেছেন তিনি।
চলতি বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের; কিন্তু, করোনাভাইরাসের কারণে এই বিশ্বকাপ আয়োজনই এখন পড়ে গেছে চরম অনিশ্চয়তায়। যদিও এখনও পর্যন্ত আইসিসি এ ব্যপারে কিছুই বলেনি।
তবে সাবেক অসি অধিনায়ক অ্যালান বোর্ডারসহ অনেকেই বলছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে নতি স্বীকার করছে আইসিসি। যে কারণে, তারা বিশ্বকাপ পিছিয়ে দিয়ে ওই সময়টাতে আইপিএল আয়োজনের সুযোগ করে দিতে চাইছে।
তবে মাইকেল হোল্ডিং বলেছেন, ‘মনে হয় না যে, আইসিসি ইচ্ছাকৃতভাবে আইপিএল আয়োজনের কথা ভেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দিচ্ছে। অস্ট্রেলিয়া সরকারের আইনেই তো রয়েছে, একটা নির্দিষ্ট তারিখের আগে সে দেশে বিদেশিদের প্রবেশের ব্যাপারে। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত না হয়, তবে আইপিএল আয়োজনের পূর্ণ অধিকার রয়েছে বিসিসিআইয়ের। অন্যের প্রতিযোগিতায় অনধিকার প্রবেশ করলে না হয় সেটা নিয়ে কিছু বলা যেতো!’
প্রসঙ্গতঃ করোনাভাইরাসের কারণে এ বছর যথাসময়ে (২৯ মার্চ) শুরু করা যায়নি আইপিএল। এখন পরিকল্পনা হচ্ছে, যদি আগামী ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত না হয়, তাহলে ওই সময়ের মধ্যে আইপিএল আয়োজন করা যায় কি না।একটি ইনস্টাগ্রাম লাইভে ক্যারিবীয় কিংবদন্তি হোল্ডিং বিসিসিআইয়ের পক্ষ নিয়ে বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে বিসিসিআইর ওই ফাঁকা সময়ে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করার সমস্ত অধিকার রয়েছে। কারণ তারা অন্য কোনো টুর্নামেন্টের মধ্যে অনধিকারপ্রবেশ করছে না।’

রাজধানীতে কলেজছাত্রীর আত্মহত্যা

  রাজধানীর উত্তর বাড্ডায় পায়েল আজাদ (১৭) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে দুর্ঘটনা...